বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশড়পুকুরিয়া কয়লাখনিতে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

ড়পুকুরিয়া কয়লাখনিতে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
ড়পুকুরিয়া কয়লাখনিতে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা প্রকৌশলীর মৃত্যু, ডিনামাইট বিস্ফোরণে শিশু আহত


দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনায় শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি. ওয়াং জিয়াং গো (৫৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় কয়লাখনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় হঠাৎ করে একটি ভারী হাইড্রলিক যন্ত্রপাতি তার ওপর পড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর খনির সকল বিদেশি, বিশেষ করে চীনা কর্মীরা শোক পালন শুরু করলে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে পুরো খনি কার্যক্রম।


এদিকে একইদিন বিকেলে পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে এক শিশু। কয়লা খনির পাশে চৌহাটি গ্রামের ১০ বছরের ইলিয়াস, ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ একটি বিস্ফোরক (ডিনামাইট) কুড়িয়ে পায় এবং সেটি নিয়ে বাড়ি ফিরে মোবাইলের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিলে বিস্ফোরণ ঘটে।


বিস্ফোরণে তার ডান হাতের আঙুলগুলো উড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাতের আঙুলগুলো কেটে ফেলেন।


আহত ইলিয়াস স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী এবং বড়পুকুরিয়া খনির পাশে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।


এই দুটি মর্মান্তিক ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় চরম শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

/এমএইচ/