শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫২, বরিশালে আক্রান্ত সবচেয়ে বেশি

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫২, বরিশালে আক্রান্ত সবচেয়ে বেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫২, বরিশালে আক্রান্ত সবচেয়ে বেশি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪০৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার (৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বাধিক ৯৮ জন রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা:


ঢাকা মহানগর: ৮৯ জন


ঢাকা বিভাগ (সিটি বাদে): ৬৪ জন


চট্টগ্রাম বিভাগ: ৭৮ জন


খুলনা বিভাগ: ৩৫ জন


রাজশাহী বিভাগ: ৩১ জন


রংপুর বিভাগ: ৫ জন


ময়মনসিংহ বিভাগ: ৪ জন


সিলেট বিভাগ: ২ জন


চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ২৪ জন নারী।


এ পর্যন্ত ১৩ হাজার ৫৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


/আরএইচ/