বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশশ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।


ঘটনার সময় একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে একজন করে ভিতরে নামেন এবং বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন। একে একে চারজনই প্রাণ হারান।


এছাড়া আহত অবস্থায় রবি বুনার্জী (২০) নামে আরেক তরুণকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


চিকিৎসক ও স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়াতেই এই মৃত্যুগুলো ঘটেছে।


নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।