বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমজাতীয়জুলাই-আগস্টের গণহত্যা: দায় স্বীকার করে রাজসাক্ষী চেয়েছেন সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্টের গণহত্যা: দায় স্বীকার করে রাজসাক্ষী চেয়েছেন সাবেক আইজিপি মামুন

favicon
অনলাইন সংস্করণ
জুলাই-আগস্টের গণহত্যা: দায় স্বীকার করে রাজসাক্ষী চেয়েছেন সাবেক আইজিপি মামুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই), বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হয়ে তিনি এই দায় স্বীকার করেন।


আদালতে তিনি বলেন, "জুলাই-আগস্টে চলমান আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি নিজেকে দোষী মনে করছি এবং রাজসাক্ষী হিসেবে ওই সময়কার অপরাধগুলোর বিস্তারিত তথ্য আদালতের সামনে উপস্থাপন করতে চাই। আদালতকে রহস্য উন্মোচনে সহায়তা করতে চাই।"


তার এই আবেদন বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে আদেশ দেন।


এদিন ট্রাইব্যুনাল আরও এক আদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন, যার মাধ্যমে তাদের বিচারিক কার্যক্রম শুরু হয়।


রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ তার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে উপযুক্ত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


/এমএন/