মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়অর্থের সংকটে কোনো রোগীর চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

অর্থের সংকটে কোনো রোগীর চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থের সংকটে কোনো রোগীর চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও নারী-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যেখানে অর্থের অভাবে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত হবে না।


সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতিতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, মূক ও বধির ব্যক্তিরাও উপযুক্ত সহায়তা পেলে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত **অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার** উদ্বোধন করেন। তিনি জানান, ভবিষ্যতে এই সেবা বিভাগীয় পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠান শেষে তিনি রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক এবং প্রয়োজনীয় চিকিৎসা-সহায়ক ডিভাইস বিতরণ করেন।


জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকরা।