বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশবন্যায় ফেনীর ১০৯ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে ফুলগাজী-পরশুরামের মানুষ

বন্যায় ফেনীর ১০৯ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে ফুলগাজী-পরশুরামের মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
বন্যায় ফেনীর ১০৯ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে ফুলগাজী-পরশুরামের মানুষ

মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষ চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় এখনো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বানের পানি কিছুটা কমলেও সদর ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙেছে ২১টি স্থানে। এতে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদরের অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাড়িঘরে পানি ওঠায় অনেক পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। ইতোমধ্যে ১৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুর্গতদের মাঝে শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

বন্যার কারণে এখনও বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। এছাড়া গত দুই দিন ধরে ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবু দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।