স্যামসাং আনপ্যাকড ২০২৫: গ্যালাক্সি ফোল্ড ৭ ও ফ্লিপ ৭ উন্মোচন
টেক জায়ান্ট স্যামসাং শেষ করেছে তাদের গ্রীষ্মকালীন ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৫’। প্রতীক্ষিত এই ইভেন্টে উন্মোচন হয়েছে পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন— গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এবং জেড ফ্লিপ ৭। সঙ্গে এসেছে জেড ফ্লিপ ৭ ফ্যান এডিশন (এফই) এবং তিনটি নতুন স্মার্টওয়াচ। এ ছাড়া গুগলের জেমিনাই এআই ফিচার যুক্ত হয়েছে ‘সার্কল টু সার্চ’-এ।
🔸 গ্যালাক্সি জেড ফোল্ড ৭
এটি আগের চেয়ে হালকা ও পাতলা (ভাঁজ অবস্থায় ৮.৯ মিমি)। ভেতরে রয়েছে ৮ ইঞ্চির স্ক্রিন এবং বাইরে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ।
পেছনের ক্যামেরা: ২০০MP ওয়াইড, ১২MP আল্ট্রাওয়াইড, ১০MP টেলিফটো।
মূল্য শুরু: $1999.99, রঙ: সিলভার, ব্ল্যাক, ব্লু ও মিন্ট (মিন্ট শুধু অনলাইনে)।
🔸 গ্যালাক্সি জেড ফ্লিপ ৭
নতুন ফ্লিপ ফোনটিতে বাইরের স্ক্রিন এখন ৪.১ ইঞ্চি এবং ভেতরে ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে। প্রসেসর: এক্সিনোস ২৫০০, র্যাম: ১২ জিবি, ব্যাটারি: ৪৩০০ এমএএইচ।
মূল্য শুরু: $1099.99, রঙ: ব্লু, ব্ল্যাক, কোরাল রেড ও মিন্ট (মিন্ট শুধুমাত্র অনলাইন)।
🔸 জেড ফ্লিপ ৭ ফ্যান এডিশন (FE)
মূল্য সাশ্রয়ী সংস্করণ। কভার ডিসপ্লে ৩.৪ ইঞ্চি, ভেতরের স্ক্রিন ৬.৭ ইঞ্চি।
র্যাম: ৮ জিবি, স্টোরেজ: সর্বোচ্চ ২৫৬ জিবি, ব্যাটারি: ৪০০০ এমএএইচ।
মূল্য শুরু: $899.99, রঙ: সাদা ও কালো।
🔸 গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২
৬৪ জিবি স্টোরেজ, ৫৯০ এমএএইচ ব্যাটারি, ৪৭ মিমি ডিসপ্লে।
ফিচার: অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল, ঘুমের বিশ্লেষণ, ‘রানিং কোচ’।
মূল্য শুরু: $649.99।
🔸 গ্যালাক্সি ওয়াচ ৮ ক্ল্যাসিক
এক বছর পর ফিরে এসেছে। ডিসপ্লে: ৪৬ মিমি, স্টোরেজ: ৬৪ জিবি, ব্যাটারি: ৪৪৫ এমএএইচ।
ব্লুটুথ মডেল মূল্য: $499.99, এলটিই মডেল: $549.99।
রঙ: কালো ও সাদা।
🔸 এআই সমৃদ্ধ ‘সার্কল টু সার্চ’
গুগলের জেমিনাই এআই এখন সার্কল টু সার্চ ফিচারে যুক্ত হয়েছে।
স্যামসাং ক্যালেন্ডার, নোটস ও রিমাইন্ডার্স অ্যাপে থাকবে লাইভ ইন্টিগ্রেশন।
নতুন ফোনগুলোতে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়ান ইউআই ৮।
উল্লেখ্য: সব নতুন পণ্যের প্রি-অর্ডার শুরু হয়েছে, শিপিং শুরু হবে ২৫ জুলাই থেকে।