পল্লবীতে চাঁদার জন্য হামলা-গুলির ঘটনায় তিনজন গ্রেফতার
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) এবং মো. রায়হান (২৮)।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, কয়েক দফায় তাকে ফোনে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি আবাসন প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামে এক শীর্ষ সন্ত্রাসী। চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন কোম্পানির এক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।