শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২০ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২০ জন

favicon
অনলাইন সংস্করণ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪২০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৪২০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—

  • বরিশাল বিভাগ: ১১৬ জন

  • চট্টগ্রাম বিভাগ: ৭৯ জন

  • ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬০ জন

  • ঢাকা উত্তর সিটি: ২৫ জন

  • ঢাকা দক্ষিণ সিটি: ৫৭ জন

  • খুলনা বিভাগ: ২৬ জন

  • রাজশাহী বিভাগ: ৪৫ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৯ জন

  • রংপুর বিভাগ: ৩ জন

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৮৪ জন। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।