শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে উদ্যোগ, টেলিকম নীতিতেও পরিবর্তন আসছে

ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে উদ্যোগ, টেলিকম নীতিতেও পরিবর্তন আসছে

favicon
অনলাইন সংস্করণ
ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে উদ্যোগ, টেলিকম নীতিতেও পরিবর্তন আসছে

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর জন্য কাজ করছে সরকার। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং টেলিকম নীতিমালায় পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে।


বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিট’-এ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।


তিনি বলেন, জাতীয় এআই পলিসি ও ডেটা গভর্নেন্স অ্যাক্ট তৈরির কাজও চলছে। যুগোপযোগী করা হচ্ছে টেলিকমিউনিকেশন ও আইসিটি আইন। একই সঙ্গে পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নে কাজ করবে সরকার।


ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ‘ন্যাশনাল এপিআই হাব’ তৈরি করা হবে এবং সরকারি ক্লাউড সক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, বর্তমানে অনেক সরকারি সেবার জন্য অনলাইনে আবেদন করলেও ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, যা প্রকৃত অর্থে ডিজিটালাইজেশন নয়। এই প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল করার পরিকল্পনাও রয়েছে।


সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করে সেবার মান বাড়ানোর দিকেও কাজ করছে সরকার। অন্তবর্তী সরকার এসব কার্যক্রম শুরু করেছে এবং পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।