বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয়

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয়

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয়

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।


বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।


হামলার পর শহরের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চৌরঙ্গী মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।


পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


সংঘর্ষের মধ্যে হামলাকারীরা এনসিপির সমাবেশের মঞ্চে আগুন দিয়েছে, চেয়ার ভাঙচুর করেছে এবং তোরণেও আগুন লাগিয়েছে।


ঘটনার পর সেনাবাহিনী এসে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা চালায়। তবে কিছুক্ষণ পর তারা ডিসি অফিসের দিকে চলে গেলেও পরে তিনটি এপিসি (আর্মড পারসনেল ক্যারিয়ার) নিয়ে অভিযান শুরু করে।


জেলা প্রশাসন জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।