ফরিদপুরে শান্তিপূর্ণভাবে চলছে এনসিপির পথসভা
ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে শহরের জনতা ব্যাংক মোড়ে এই কর্মসূচি শুরু হয়।
প্রথমে সকাল ১০টায় সভা শুরুর কথা থাকলেও, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনার পর সময় পিছিয়ে আড়াই ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়।
এনসিপির স্থানীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। মঞ্চে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রীয় নেতারা দুপুর দেড়টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, “গোপালগঞ্জের মতো কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ সুশৃঙ্খল। শান্তিপূর্ণভাবে পথসভা সম্পন্ন হবে।”
নিরাপত্তা নিয়ে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র্যাবের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। ফরিদপুরের পুলিশ প্রশাসনের নিজস্ব জনবল দিয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।