১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ডাটা
আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ১ জিবি ফ্রি ইন্টারনেট।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই বিশেষ সুবিধা দিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিনটি ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল অপারেটরদের ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ফ্রি ডাটা ব্যবহারের নিয়ম:
প্রতি গ্রাহক পাবেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট।
ইন্টারনেট পেতে নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
ডায়াল কোডসমূহ:
গ্রামীণফোন (GP): 1211807#
রবি: 41807#
বাংলালিংক: 1211807#
টেলিটক: 1111807#
এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র ১৮ জুলাই চালু থাকবে।