শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিচীনা অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পাচার, নাগরিকদের সতর্ক করলো তাইওয়ান

চীনা অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পাচার, নাগরিকদের সতর্ক করলো তাইওয়ান

favicon
অনলাইন সংস্করণ
চীনা অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পাচার, নাগরিকদের সতর্ক করলো তাইওয়ান

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসবি) সতর্ক করেছে— চীনে তৈরি জনপ্রিয় অ্যাপ যেমন রেডনোট, উইবো, টিকটক, উইচ্যাট ও বাইদু ক্লাউড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের জন্য বড় হুমকি তৈরি করছে।


এনএসবি জানায়, এসব অ্যাপ অনুমতির সীমা অতিক্রম করে ব্যবহারকারীর ফোন থেকে ব্যক্তিগত তথ্য, অবস্থান, ক্লিপবোর্ডের কনটেন্ট, স্ক্রিনশট, কন্টাক্ট লিস্ট এবং ইনস্টল করা অন্যান্য অ্যাপের তথ্য পর্যন্ত সংগ্রহ করছে। শুধু তাই নয়, এসব তথ্য ব্যবহারকারীদের অজান্তেই নিয়মিতভাবে চীনের সার্ভারে পাঠানো হচ্ছে।


নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণে এনএসবি এসব অ্যাপকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে পরীক্ষা চালিয়েছে। এতে দেখা গেছে, রেডনোট সব ১৫টি সূচকেই গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ রেখেছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে অনিয়ম করেছে।


তাইওয়ানের নিরাপত্তা বিশ্লেষকরা জানান, চীনা আইনের আওতায় এসব কোম্পানি বাধ্য—সরকার চাইলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে হবে। ফলে এসব অ্যাপ ব্যবহারের মাধ্যমে তথ্য চীনা সরকারের হাতে চলে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।


এ কারণে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো নাগরিকদের এসব অ্যাপ ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।









Ask ChatGPT