বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমিরপুর ডিওএইচএসে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ চারজন গ্রেফতার

মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ চারজন গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তাসহ চারজন গ্রেফতার

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢুকে ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ডিওএইচএসের ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।


ঘটনার বিষয়ে রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া চারজন হলেন—গাড়িচালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার এবং অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেন।


এডিসি আরও জানান, মোট আটজন ওই বাসায় প্রবেশ করেছিল। তবে চেকপোস্টে চারজন আটক হলে বাকিরা পালিয়ে যায়। তারা বাসায় ঢুকে মাদক, অস্ত্র ও অর্থ আছে বলে দাবি করে।


বাসার মালিক হোসনে আরা চম্পার ভাষ্য, মূলত ডাকাতির উদ্দেশ্যেই দলটি বাসায় ঢুকেছিল। ডাকাতি শেষে তারা বাসার লোকজনকে বিভিন্নভাবে হুমকি দেয়।


এ ঘটনায় প্রথমে সোর্স হারুন অর রশিদকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে বাকিদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।