মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মিরপুরে কসমো স্কুলে আগুন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি

মিরপুরে কসমো স্কুলে আগুন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি

favicon
অনলাইন সংস্করণ
মিরপুরে কসমো স্কুলে আগুন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি

ঢাকার মিরপুরে অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে স্কুলের নিচতলায় হঠাৎ আগুন লাগে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।


আগুনের সূত্রপাতের কারণ হিসেবে প্রাথমিকভাবে স্কুলটির জেনারেটর রুম থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে। আগুনের কারণে পাঁচতলা ভবনটি ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।