শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তি২০২৭ সালের ২ আগস্ট ঘটবে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

২০২৭ সালের ২ আগস্ট ঘটবে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

favicon
অনলাইন সংস্করণ
২০২৭ সালের ২ আগস্ট ঘটবে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ

২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—একটি দীর্ঘ সময় স্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে এই সূর্যগ্রহণ, যা ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস গ্রহণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে। এই অঞ্চলের প্রায় ৮৯ মিলিয়ন মানুষ সরাসরি এই গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।


নাসা বলছে, সূর্যগ্রহণ সাধারণত ১০ সেকেন্ড থেকে ৭.৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এত দীর্ঘ সময়ের গ্রহণ বিরল। এবারের গ্রহণটি অনন্য, কারণ এটি টোটালিটি মুহূর্তে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে, ফলে দিনের আকাশও অন্ধকার হয়ে যাবে।


গ্রেগ ব্রাউন, রয়েল মিউজিয়ামস গ্রিনউইচের একজন জ্যোতির্বিজ্ঞানী জানান, চাঁদ এবং সূর্যের আপাত আকার ও দূরত্বের তারতম্যের কারণেই এই সময়ের পার্থক্য হয়। চাঁদ পৃথিবীর চারপাশে এবং পৃথিবী সূর্যের চারপাশে আবর্তনের ফলে এই দূরত্ব কিছুটা কম-বেশি হয়।


কোথায় দেখা যাবে?

এই সূর্যগ্রহণ মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়ায় পরিষ্কারভাবে দৃশ্যমান হবে।


সূর্যগ্রহণ কী?

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই সূর্যগ্রহণ ঘটে। এ সময় চাঁদ সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। এ ধরনের ঘটনা কেবল অমাবস্যায় ঘটতে পারে এবং কক্ষপথের ঢাল থাকার কারণে এটি নিয়মিত নয়।


সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, স্পেস ডট কম