বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশ২৩ মামলার আসামি মামুন হোসেন রামদার কোপে খুন

২৩ মামলার আসামি মামুন হোসেন রামদার কোপে খুন

favicon
অনলাইন সংস্করণ
২৩ মামলার আসামি মামুন হোসেন রামদার কোপে খুন

এবং ২৩ মামলার আসামি মামুন হোসেন (৩৮)।


শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মামুন একটি এসি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পানি কিনতে বাস থেকে নামলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।


নিহত মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল হোসেনের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন নারীসহ মামুন এসি বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে নামার পরপরই একদল দুর্বৃত্ত পেছন দিক থেকে এসে তার মাথায় রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং হামলাকারীরা পালিয়ে যায়।


খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামুনের মরদেহ উদ্ধার করে। প্রথমে তাকে গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়, পরে মরদেহ থানায় রাখা হয়। আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।


দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, মামুন হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগে ২৩টি মামলা রয়েছে। দুই মাস আগে তাকে গ্রেপ্তার করে এক মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, তবে এক মাস আগে জামিনে ছাড়া পান।


নিহতের বাবা মুকবুল হোসেন বলেন,

"আমার ছেলে যদি খারাপ হয়, তাহলে দেশের আইন আছে। তার বিচার হতো আদালতে। কিন্তু এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো কেন? আমি এর সঠিক বিচার চাই।"


পুলিশের ধারণা, মাদক বা চাঁদা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।