রংপুরে শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকার নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে হুমায়ুন কবির তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি।
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইনে যেটা আছে, সেটা আছে। এই সরকার যা করেছে, সংবিধান মেনেই করেছে। এখানে সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।’
গত শুক্রবার টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সোমবার সাংবাদিকরা তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করলে তিনি তা ত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেন, এ বিষয়ে কে নিউজ করেছে এবং কার এত জ্বালা।
এর আগে গত শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।