স্যামসাং গ্যালাক্সি A56 5G-তে ৯,৫০০ টাকা মূল্যছাড়, মিলছে দারুণ ফিচারে
স্যামসাং গ্যালাক্সি A56 5G-তে ৯,৫০০ টাকার মূল্যছাড়, দারুণ ফিচারে সমৃদ্ধ স্মার্টফোন
জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A56 5G-তে বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করেছে স্যামসাং। এখন ক্রেতারা এই স্মার্টফোনটি ৯,৫০০ টাকা ছাড়ে কিনতে পারবেন।
ছাড়ের পর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির নতুন মূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়।
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি A56 5G-তে রয়েছে তাদের সর্বাধুনিক এআই (AI) প্রযুক্তি, যা মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এ ফোনে রয়েছে ‘নেভারমাইন্ড’ অফার, যার মাধ্যমে এক বছরের মধ্যে একবার স্ক্রিন বদলের সুযোগ মিলবে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফিতে।
এছাড়া ক্রেতারা চাইলে দুই বছরের ওয়ারেন্টি সুবিধাও পেতে পারেন, যা সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।
🔹গ্যালাক্সি A56 5G-এর প্রধান ফিচারসমূহ:
এআই ফিচার:
Circle to Search: স্ক্রিনে যেকোনো কিছু চিহ্নিত করে সার্চ করার সুবিধা
Create Filter: ছবি নিজের মতো করে কাস্টমাইজ করার টুল
Object Eraser: ছবি থেকে অবাঞ্ছিত জিনিস সরানো
AI Video Editing: প্রো লেভেলের ভিডিও এডিটিং
AI Portraits: স্টুডিও কোয়ালিটির পোর্ট্রেইট ইফেক্ট
ক্যামেরা সেটআপ:
৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড
৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
উন্নত Nightography প্রযুক্তি
ডিসপ্লে ও পারফরমেন্স:
৬.৭ ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে
১২০ হার্টজ রিফ্রেশ রেট
এক্সিনোজ ১৫৮০ প্রসেসর
ইন-বিল্ট কুলিং সিস্টেম
৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে: অসাম লাইটগ্রে, গ্রাফাইট এবং অলিভ।