শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যশিবচরে ১০০ শয্যার নতুন ভবন, চালু হয়নি চিকিৎসা সেবা জনবল সংকটে

শিবচরে ১০০ শয্যার নতুন ভবন, চালু হয়নি চিকিৎসা সেবা জনবল সংকটে

favicon
অনলাইন সংস্করণ
শিবচরে ১০০ শয্যার নতুন ভবন, চালু হয়নি চিকিৎসা সেবা জনবল সংকটে

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে উন্নীত ১০০ শয্যার আধুনিক ভবনের নির্মাণকাজ শেষ হলেও, জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এখনো চালু হয়নি কার্যক্রম।


গত ২৫ মে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে নতুন ভবনটি হস্তান্তর করলেও, সেখানে চিকিৎসা সেবা শুরু করা সম্ভব হয়নি। পুরনো ভবনের মতোই সীমিত জনবল নিয়ে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি।


হাসপাতাল সূত্র জানায়, নতুন ১০০ শয্যার হাসপাতালের জন্য প্রয়োজন ৭০ জন চিকিৎসক ও ৪৫ জন নার্স। কিন্তু বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র ১১ জন এবং নার্স ২৮ জন। জনবল সংকটে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন এবং রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।


প্যাথলজি বিভাগে কোনো জনবল নেই, জেলা সদর থেকে অস্থায়ীভাবে একজনকে আনা হচ্ছে। ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মীর চারটি পদই শূন্য। কনসালটেন্ট (সার্জারি, গাইনি, অর্থোপেডিকস), আরএমও, অ্যানেসথেটিস্টের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও খালি। ফলে জটিল রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।


হাসপাতাল ঘুরে দেখা যায়, আউটডোরে রোগীর চাপ ব্যাপক। মাত্র একটি টিকিট কাউন্টারে কাজ চালাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন কর্মীরা। শয্যার অভাবে রোগীরা ফ্লোরে থাকতে বাধ্য হচ্ছেন এবং অনেক রোগী খাবারও পাচ্ছেন না।


নতুন ভবনে আইসিইউ, উন্নতমানের অপারেশন থিয়েটার, আধুনিক বেড ও জরুরি বিভাগসহ প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও প্রশাসনিক অনুমোদনের অভাবে সেগুলোর ব্যবহার শুরু হয়নি।


শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন বলেন, "আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। নতুন ভবন বুঝে পেলেও এখনো প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আছি। চিকিৎসক ও নার্স সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।