বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশবিমান দুর্ঘটনায় নিহত আফসানা প্রিয়াকে গার্ড অব অনার, পরিবারকে সান্ত্বনা বিমান বাহিনীর

বিমান দুর্ঘটনায় নিহত আফসানা প্রিয়াকে গার্ড অব অনার, পরিবারকে সান্ত্বনা বিমান বাহিনীর

favicon
অনলাইন সংস্করণ
বিমান দুর্ঘটনায় নিহত আফসানা প্রিয়াকে গার্ড অব অনার, পরিবারকে সান্ত্বনা বিমান বাহিনীর

বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীয়াশুলাই গ্রামে প্রিয়ার বাড়িতে পৌঁছান তারা। এ সময় প্রিয়ার কবরে গার্ড অব অনার প্রদান করা হয়।


বিমান বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক। তিনি নিহত প্রিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, “আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। আমাদের একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তাদের পাশে আছে। চিকিৎসার প্রয়োজনে কাউকে বিদেশে পাঠানো বা বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনতে হলে, সেই ব্যবস্থা করার জন্য একটি বিমান প্রস্তুত রাখা হয়েছে।”


তিনি আরও জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের যোগ্য সদস্যদের চাকরি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে, যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারেন।


এ সময় নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধা, ভাসুর দুলাল মৃধা, শ্বশুর আব্দুল কাদের মাস্টারসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর এই উদ্যোগ প্রিয়ার পরিবারের সদস্যদের কিছুটা হলেও সান্ত্বনা এনে দিয়েছে।