শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৩

favicon
অনলাইন সংস্করণ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন।


মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগের দিন (২৮ জুলাই) ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৩৯৪ জন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৩১৬ জন রোগী।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) রয়েছে শীর্ষে — মোট ১০১ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন, ঢাকা উত্তরে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।


এদিকে একই সময়ের মধ্যে ৩৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৫১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।