শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাঅ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি: ইংল্যান্ডের বিপক্ষে নায়ারে ভর করে ভারতের লড়াই

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি: ইংল্যান্ডের বিপক্ষে নায়ারে ভর করে ভারতের লড়াই

favicon
অনলাইন সংস্করণ
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি: ইংল্যান্ডের বিপক্ষে নায়ারে ভর করে ভারতের লড়াই

অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে ওভালে প্রথম দিনের খেলা থেমে গেছে বৃষ্টির কারণে। দিনের খেলা হয়েছে মাত্র ৬৪ ওভার। এই স্বল্প সময়ে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে একমাত্র উজ্জ্বল পারফরমার ছিলেন করুন নায়ার, যিনি ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ। দুই দলই বেশ কয়েকটি পরিবর্তন এনেছে দলে। ইংল্যান্ড একাদশে নেই অধিনায়ক বেন স্টোকস, আর ভারতের একাদশে জায়গা হয়নি বুমরাহ’র।


সবুজ পিচের সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ডের দুই পেসার ওকস এবং অ্যাটকিংসন ৩৮ রানের মধ্যেই ভারতের দুই ওপেনারকে ফেরান। এরপর সুদর্শন ও গিল মিলে ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু সুদর্শনের ভুলে রানআউট হয়ে যান গিল। তবে এই ছোট ইনিংসে (৩৫ বলে ২১ রান) গড়েন দুটি রেকর্ড।


বিদেশের (সেনা দেশ) মাটিতে সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান (৭২৩)


ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান (৭৩৩)


পরবর্তীতে ব্যাট করতে নামেন করুন নায়ার, যিনি একপ্রান্ত আগলে রাখেন। তার সঙ্গে বেশিক্ষণ টিকতে পারেননি জাদেজা (৯) এবং জুরেল (১৯)। শেষ পর্যন্ত নায়ারের সঙ্গে ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন ওয়াশিংটন সুন্দর।


ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন জশ টং ও গাস অ্যাটকিংসন। একটি উইকেট নিয়েছেন ক্রিস ওকস।