শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাবিশ্বকাপ ও এশিয়া কাপের আগে মানসিক প্রস্তুতির ওপর জোর দিলেন কোচ তালহা

বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে মানসিক প্রস্তুতির ওপর জোর দিলেন কোচ তালহা

favicon
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে মানসিক প্রস্তুতির ওপর জোর দিলেন কোচ তালহা

বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে শুধু স্কিল নয়, মানসিক প্রস্তুতির দিকেও নজর দিতে বলছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা সাজানো এবং মানসিকভাবে তৈরি থাকাটাই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন তিনি।


চ্যালেঞ্জ থাকলেও এশিয়া অঞ্চলের এই বড় দুই মেগা ইভেন্টে টাইগার পেসাররা ভালো করবে বলেই বিশ্বাস তাঁর। তবে, টানা ম্যাচ খেলার ধকলের কারণে এশিয়া কাপের স্কোয়াডে পেসার নাহিদ রানার থাকার সম্ভাবনা কমে গেছে। তাই তাঁকে দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য বিসিবিকে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তালহা।


তালহার ভাষায়:

"যখন ফ্ল্যাট উইকেটে খেলি, তখন মানসিকভাবে দৃঢ় না থাকলে বোলারদের লড়তে হয়। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেখানে ধারাবাহিকভাবে বল করতে হবে। শুধু হঠাৎ একটা বল দিয়ে বড় ব্যাটারদের আউট করা যায় না। সঠিক ফিল্ড সেটআপ করে ব্যাটারকে চাপে ফেলতে হবে—এক রান দেওয়া হলেও, বাউন্ডারির সুযোগ না থাকলে ব্যাটার ভুল করতে পারে।

তালহার ভাষায়:

"যখন ফ্ল্যাট উইকেটে খেলি, তখন মানসিকভাবে দৃঢ় না থাকলে বোলারদের লড়তে হয়। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেখানে ধারাবাহিকভাবে বল করতে হবে। শুধু হঠাৎ একটা বল দিয়ে বড় ব্যাটারদের আউট করা যায় না। সঠিক ফিল্ড সেটআপ করে ব্যাটারকে চাপে ফেলতে হবে—এক রান দেওয়া হলেও, বাউন্ডারির সুযোগ না থাকলে ব্যাটার ভুল করতে পারে।"


সম্প্রতি পেস ডিপার্টমেন্টে ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে তার ইনজুরি ঝুঁকি এড়াতে পরিকল্পিতভাবে ব্যবহারের তাগিদ দিলেন তালহা।


"নাহিদকে যদি আমরা স্মার্টভাবে পরিচালনা করি—কোন সিরিজে খেলাবে, কোনটা বিশ্রাম দিব, এসব বুঝে সিদ্ধান্ত নিই—তাহলে দীর্ঘ সময় তার সেবা পাওয়া যাবে," বলেন তালহা।

এক সময়ের নির্ভরযোগ্য পেসার এবাদত হোসেন ইনজুরির পর এখনো ছন্দে ফিরতে পারেননি। কলম্বো টেস্টে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তারপরও এই অভিজ্ঞ পেসারের প্রতি আস্থা রাখছেন কোচ।


"এবাদতের এখন ২০ ওভার বোলিং করাটা ঠিক হবে না। ধীরে ধীরে ছন্দে ফিরছে সে। যারা পারফর্ম করছে, তারা দলে না থাকলে প্রশ্ন করা উচিত—কেন নেই? নিজের দুর্বলতা বোঝা গেলে ফিরে আসাটাও সহজ হয়ে যায়," বললেন তালহা।


তালহা নিজেও নিজের দক্ষতা বাড়াতে কাজ করছেন। সেপ্টেম্বরে এক মাসের জন্য অস্ট্রেলিয়ায় যাবেন উচ্চ পর্যায়ের ট্রেনিংয়ে অংশ নিতে।


টাইগারদের পেস বোলিং ইউনিট বর্তমানে বেশ শক্তিশালী। এই ইউনিটকে আরও উন্নত করার লক্ষ্যে তালহা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।