শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাজয়ের শেষ চাবিকাঠি হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় টি-টোয়েন্টি জয়

জয়ের শেষ চাবিকাঠি হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় টি-টোয়েন্টি জয়

favicon
অনলাইন সংস্করণ
জয়ের শেষ চাবিকাঠি হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় টি-টোয়েন্টি জয়

শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা! সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।


রোববার (৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।


টস জিতে প্রথমে ব্যাট করে হতাশাজনক সূচনা পায় পাকিস্তান। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ব্যাট হাতে ব্যর্থ হন ফখর জামানও। এরপর নাওয়াজ ও সালমান মিলে ৬০ রানের জুটি গড়লেও ইনিংস বড় করতে পারেননি কেউই। নাওয়াজ ২৩ বলে ৪০ রান করে হোল্ডারের বলে আউট হন। সালমান করেন ৩৮ রান। শেষ দিকে কেউই দুই অঙ্কে পৌঁছাতে না পারায় ১৩৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও পড়ে যায় চাপে। ২৬ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংস বড় করতে পারেননি হোপও। যদিও নিয়মিত উইকেট হারালেও রানচাকা সচল রাখে ক্যারিবিয়ান ব্যাটাররা।


শেষ ওভারে ম্যাচ গড়ায় রোমাঞ্চে। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। শাহিন আফ্রিদির করা শেষ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেসন হোল্ডার।


সিরিজে দুই দল এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, একই ভেন্যুতে।