সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ স্মরণে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ স্মরণে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত

favicon
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ স্মরণে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই স্মারক সামগ্রীগুলো উন্মোচন করেন তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।


উল্লেখ্য, স্মারক ডাকটিকিট ও সিলমোহরের মাধ্যমে এই ঐতিহাসিক দিবসের তাৎপর্য স্মরণে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।