শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলারোনালদোর ম্যাজিক শুরু! হ্যাটট্রিকে রিও অ্যাভেকে উড়িয়ে দিল আল নাসর

রোনালদোর ম্যাজিক শুরু! হ্যাটট্রিকে রিও অ্যাভেকে উড়িয়ে দিল আল নাসর

favicon
অনলাইন সংস্করণ
রোনালদোর ম্যাজিক শুরু! হ্যাটট্রিকে রিও অ্যাভেকে উড়িয়ে দিল আল নাসর

নতুন মৌসুমের শুরুতেই পুরনো চেহারায় ফিরে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতরাতের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দিলেন এই পর্তুগিজ তারকা। রিও অ্যাভের বিপক্ষে আল নাসর ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে।


পর্তুগালের এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১৫ মিনিটেই দলকে লিড এনে দেয় সৌদি ক্লাবটি। এরপর বিরতির আগে, ৪৪ মিনিটে প্রথমবার স্কোরশিটে নাম লেখান রোনালদো।


দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। এর মাত্র পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পন্ন করে ম্যাচে নিজের আধিপত্য দেখান সিআরসেভেন। শেষ পর্যন্ত আল নাসর ৪-০ ব্যবধানে জয় তুলে নেয়।


এদিকে, অপর প্রাক-মৌসুম ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে একই ব্যবধানে ৪-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচের ১২ মিনিটেই হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর গোল উৎসব চালিয়ে যায় বাভারিয়ানরা।


৬১ মিনিটে কোম্যান, ৭৪ মিনিটে সানে এবং ৮০ মিনিটে মুসিয়ালার গোলে বড় জয় নিশ্চিত করে তারা।