শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাহ্যামস্ট্রিং ইনজুরিতে লেভানডোভস্কি, মৌসুমের শুরুতে বড় ধাক্কা বার্সায়

হ্যামস্ট্রিং ইনজুরিতে লেভানডোভস্কি, মৌসুমের শুরুতে বড় ধাক্কা বার্সায়

favicon
অনলাইন সংস্করণ
হ্যামস্ট্রিং ইনজুরিতে লেভানডোভস্কি, মৌসুমের শুরুতে বড় ধাক্কা বার্সায়

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। মৌসুমের শুরুতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালান ক্লাবকে।


শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃতিতে লেভানডোভস্কির চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে কতদিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই ইনজুরি বার্সার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। আসন্ন রোববার হুয়ান গাম্পার ট্রফিতে কোমোর বিপক্ষে ম্যাচ মিস করবেন লেভানডোভস্কি। এছাড়া ১৬ আগস্ট লা লিগায় মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেও তাকে দেখা যাবে না। ইনজুরির মাত্রা অনুযায়ী তিনি আরও কয়েকটি ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।