ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৮
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২৩০ জনই ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী।
এছাড়া, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৩১ জন পুরুষ এবং ৯ হাজার ৮০৪ জন নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা বাড়াতে ও মশক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।