শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬৮ জনই ঢাকার বাইরের বাসিন্দা।


চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন—এর মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী। এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,১৮৩ জন, যার মধ্যে ১৪,২০৩ জন পুরুষ ও ৯,৯৮০ জন নারী।