শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাআজ থেকেই শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম

আজ থেকেই শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম

favicon
অনলাইন সংস্করণ
আজ থেকেই শুরু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের দামামা বেজে উঠেছে। প্রাক-মৌসুমে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা, আর দলবদলের মাধ্যমে শক্তি বাড়িয়ে মাঠে নামতে প্রস্তুত ক্লাবগুলো।


আজ শুক্রবার (১৫ আগস্ট) রাত থেকেই একসঙ্গে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ ওয়ান।


দর্শকপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকা ইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার দিবাগত রাত ১টায়, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল আতিথ্য দেবে বোর্নমাউথকে। গত মৌসুমে লিগ শেষ হওয়ার চার মাস আগেই শিরোপা নিশ্চিত করেছিল ‘অলরেডরা’। এটি ছিল ইংলিশ শীর্ষ লিগে তাদের ২০তম শিরোপা।


লা লিগার খেলা আজ থেকেই শুরু হলেও চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে শনিবার রাত সাড়ে ১১টায়, প্রতিপক্ষ মায়োর্কা। অন্যদিকে, লিগ ওয়ানের প্রথম ম্যাচে আজ রাতেই মুখোমুখি হবে রেন ও মার্শেই।


শিরোপার লড়াইয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোর ক্লাবগুলো নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, আর সমর্থকদের চোখও থাকবে এই জমজমাট প্রতিযোগিতাগুলোর দিকে।


এদিকে, জার্মানি ও ইতালির শীর্ষ লিগ শুরু হবে কিছুদিন পর। আগামী ২২ আগস্ট মাঠে গড়াবে বুন্দেসলিগা, আর ২৩ আগস্ট পর্দা উঠবে সিরি আ’র।