তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা ফুটবলার মোহাম্মদ সালাহ
লিভারপুলের ফরোয়ার্ড তারকা মোহাম্মদ সালাহ তৃতীয়বারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) পিএফএ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
৩৩ বছর বয়সী মিশরীয় এই ফরোয়ার্ড চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এবং সর্বাধিক গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ও অর্জন করেছেন। ফলে একই মৌসুমে তিনটি মর্যাদাপূর্ণ শিরোপা জিতে রেকর্ড গড়লেন সালাহ।
এর আগে ২০১৮ ও ২০২২ সালে পিএফএ’র বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন তিনি। অন্যদিকে, অ্যাস্টন ভিলার ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন পিএফএ’র বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব।