শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৫৬, মৃত্যুর খবর নেই

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৫৬, মৃত্যুর খবর নেই

favicon
অনলাইন সংস্করণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৫৬, মৃত্যুর খবর নেই

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।


বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১১৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, বরিশাল বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৪৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। মৃতদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।