শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭৩, মৃত কেউ নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭৩, মৃত কেউ নেই

favicon
অনলাইন সংস্করণ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭৩, মৃত কেউ নেই

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে এডিস মশাবাহিত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


শুক্রবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৪১ জন, ঢাকা বিভাগের অন্য এলাকায় ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, বরিশালে ২৯ জন, খুলনায় ১০ জন, রাজশাহীতে ১৪ জন, রংপুরে ২৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৭ হাজার ৯৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৪৬ জন নারী।