সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাচার মাস মাঠের বাইরে সাকা, নতুন দুশ্চিন্তায় আর্সেনাল

চার মাস মাঠের বাইরে সাকা, নতুন দুশ্চিন্তায় আর্সেনাল

favicon
অনলাইন সংস্করণ
চার মাস মাঠের বাইরে সাকা, নতুন দুশ্চিন্তায় আর্সেনাল

গত মৌসুমেও চোট ভোগাতে রেখেছিল বুকায়ো সাকাকে। তিন মাস মাঠের বাইরে ছিলেন আর্সেনালের এই ইংলিশ ফরোয়ার্ড। এবার আবারও হ্যামস্ট্রিং ইনজুরি তাঁকে অন্তত চার মাসের জন্য সাইডলাইনে পাঠাচ্ছে।


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আসন্ন রোববার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারছেন না সাকা। শুধু তাই নয়, আগামী মাসে ইংল্যান্ডের হয়ে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সাম্প্রতিক লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করলেও ৫৪ মিনিটে হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন সাকা। যদিও আর্সেনাল ম্যাচটি জেতে ৫-০ ব্যবধানে, তবে সেদিনই ভোগাতে শুরু করে দুঃসংবাদ।


গত মৌসুমেও একই ইনজুরিতে ভুগেছিলেন সাকা, মাঠের বাইরে ছিলেন প্রায় তিন মাস। এবার আবারও সেই হ্যামস্ট্রিং আঘাত গানার্স শিবিরে বাড়িয়েছে চিন্তা।


চলতি মৌসুমের দুর্দান্ত সূচনা করেছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে মিকেল আর্তেতার দল। তবে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পর সাকার চোট আর্সেনালের শিরোপার লড়াইয়ে শঙ্কা তৈরি করছে।