সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাটেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা

favicon
অনলাইন সংস্করণ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা

ভারতের নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। রোববার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। তার অবসরে ভারতীয় ক্রিকেট মহলে নেমে এসেছে আবেগঘন প্রতিক্রিয়া।


দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ পূজি, চার নম্বরে আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য। তোমার ক্যারিয়ার অসাধারণ। অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা। ঈশ্বর আশীর্বাদ করুন।’


প্রায় এক দশক ধরে কোহলি ও পূজারা ভারতের মিডল-অর্ডারে ছিলেন ভরসার প্রতীক। একসাথে ৮৩ ইনিংসে তারা করেছেন ৩৫১৩ রান, যার মধ্যে ৭টি সেঞ্চুরি জুটি ও ১৮টি অর্ধশতক পার্টনারশিপ রয়েছে।


২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় পূজারার। দীর্ঘ ক্যারিয়ারে ১০৩ টেস্টে ৪৩.৬০ গড়ে তিনি করেছেন ৭১৯৫ রান। তার ঝুলিতে আছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক।


২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক ২-১ সিরিজ জয়ে তিনি করেন ৫২১ রান। ২০২০-২১ সিরিজেও ২৭১ রানের লড়াকু ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।


ফার্স্ট ক্লাস ক্রিকেটেও পূজারার রেকর্ড ঈর্ষণীয়। ২৭৮ ম্যাচে তার রান ২১ হাজারের বেশি, ৫১.৮২ গড়ে করেছেন ৬৬টি সেঞ্চুরি। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।


তার বিদায়ের পর সতীর্থরা তাকে স্মরণ করছেন দৃঢ়তা, আত্মত্যাগ ও নিবেদনের প্রতীক হিসেবে।