শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › স্বাস্থ্য › ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

favicon
অনলাইন সংস্করণ

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া দুজনই পুরুষ। আর নতুন আক্রান্তদের মধ্যে ২৯৯ জন ঢাকার বাইরের বাসিন্দা।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী।


এছাড়া এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।