রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমখেলাহংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করল আফগানরা

হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করল আফগানরা

favicon
অনলাইন সংস্করণ
হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করল আফগানরা

উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করেছে আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।


প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৮৮ রানের বড় সংগ্রহ তোলে। ইনিংসের শুরুতেই গুরবাজ ও ইবরাহিম জাদরান ফেরেন সস্তায়। তবে মোহাম্মদ নবী ও সাদিকুল্লাহ অতলের ৫১ রানের জুটি দলকে স্থিতি এনে দেয়। নবী ৩৩ রানে আউট হলেও অপর প্রান্তে অতল খেলেন দারুণ ইনিংস।


এদিকে আজমতউল্লাহ ওমরজাই মাত্র ২১ বলে ঝোড়ো ৫৩ রান করে দলীয় স্কোর দ্রুত এগিয়ে নেন। শেষ পর্যন্ত অতলের অপরাজিত ৭৩ রানে ভর করে ১৮৮ রান করে আফগানিস্তান।


জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে হংকং। প্রথম ব্যাটার আনশি রাঠ ফেরেন শূন্য রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় দলীয় ৪৩ রানেই পড়ে ৫ উইকেট। একমাত্র প্রতিরোধ গড়েন বাবর হায়াত, যিনি করেন সর্বোচ্চ ৩৯ রান। তিনি ফিরতেই ভেঙে পড়ে হংকংয়ের ইনিংস, থামে ৯৪ রানে।


উল্লেখ্য, এশিয়া কাপের ১৭তম আসর সোমবার থেকে শুরু হয়েছে। আগের ১৬ আসরের মধ্যে ১৪টিই অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ফরম্যাটে। তবে এবারের আসর হচ্ছে মাত্র তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারে বাংলাদেশ তাদের তিনটি গ্রুপপর্বের ম্যাচই খেলবে আবুধাবিতে। তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।