দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২৫
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৫ জন রোগী।
বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।