শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। একই সময়ে নতুন করে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। এছাড়া বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০২ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৩৮ জন, খুলনায় ৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এর আগে মঙ্গলবারও ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।