শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে এক দিনে ২৪৮ জন হাসপাতালে ভর্তি, নতুন মৃত্যু নেই

ডেঙ্গুতে এক দিনে ২৪৮ জন হাসপাতালে ভর্তি, নতুন মৃত্যু নেই

favicon
অনলাইন সংস্করণ
ডেঙ্গুতে এক দিনে ২৪৮ জন হাসপাতালে ভর্তি, নতুন মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরে ৮৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, বরিশাল বিভাগে ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হন।


চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এছাড়া এ বছর সারাদেশে এ পর্যন্ত মোট ৪০ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।