শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাইরফান পাঠানের কুকুরের মাংস মন্তব্যকে মিথ্যা বললেন শহীদ আফ্রিদি

ইরফান পাঠানের কুকুরের মাংস মন্তব্যকে মিথ্যা বললেন শহীদ আফ্রিদি

favicon
অনলাইন সংস্করণ
ইরফান পাঠানের কুকুরের মাংস মন্তব্যকে মিথ্যা বললেন শহীদ আফ্রিদি

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ইরফান পাঠানের করা ‘কুকুরের মাংস’ সংক্রান্ত মন্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, পাঠান কেবল নিজেকে ‘মহান ভারতীয়’ হিসেবে উপস্থাপন করার জন্যই এই ধরনের গল্প বানাচ্ছেন।


গত আগস্টে ভারতের সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান পাঠান দাবি করেছিলেন, ২০০৬ সালের পাকিস্তান সফরে বিমানে আফ্রিদি তাকে হেয় করেছিলেন। পাঠানের ভাষ্য অনুযায়ী, আফ্রিদি তাকে ‘কিড’ বলে ডাকেন এবং তার চুল নিয়ে মজা করেন।


এছাড়া পাঠান বলেন, তিনি মজা করে আব্দুল রাজ্জাককে জিজ্ঞেস করেছিলেন পাকিস্তানে কুকুরের মাংস পাওয়া যায় কি না, এবং আফ্রিদিকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছিলেন। এ সময় আফ্রিদিকে ‘ঘেউ ঘেউ করা’র সঙ্গেও তুলনা করেছিলেন পাঠান।


তবে আফ্রিদি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, পাঠানের এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি অভিযোগ করেন, পাঠান পাকিস্তানি ক্রিকেটারদের কটাক্ষ করে নিজেকে ভারতীয়দের চোখে নায়ক বানাতে চান।


আফ্রিদি বলেন, “আমি সেই মানুষকে পুরুষ মনে করি, যে চোখে চোখ রেখে কথা বলে। তিনি সবসময় পেছন থেকে কথা বলেন। যদি সরাসরি বলতেন, আমি অবশ্যই জবাব দিতাম। এখন মিথ্যার জবাব আমি কীভাবে দেব?”


তিনি আরও যোগ করেন, “পাঠান বারবার প্রমাণ করতে চাইছেন যে তিনি একজন মহান ভারতীয় এবং আমি পাকিস্তানিদের বিপক্ষে আছি। সারাজীবনই তাকে এটা প্রমাণ করতে হবে।