শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাটি–টোয়েন্টি দল থেকেও ছিটকে গেলেন বাবর আজম, সমালোচনায় সাবেক অধিনায়ক সালমান বাট

টি–টোয়েন্টি দল থেকেও ছিটকে গেলেন বাবর আজম, সমালোচনায় সাবেক অধিনায়ক সালমান বাট

favicon
অনলাইন সংস্করণ
টি–টোয়েন্টি দল থেকেও ছিটকে গেলেন বাবর আজম, সমালোচনায় সাবেক অধিনায়ক সালমান বাট

গত কয়েক বছর ধরে ভুগতে থাকা পাকিস্তান ক্রিকেটে নতুন সূচনার পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এবার দেশসেরা ব্যাটার বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে টি–টোয়েন্টি দলের পরিকল্পনা থেকেও। চলমান এশিয়া কাপে জায়গা হয়নি তার, যা বাবরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে বড় ধাক্কা।


২০২০ সালে সরফরাজ আহমেদের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের নেতৃত্বে আসেন বাবর, একই বছর টেস্ট দলেরও অধিনায়ক হন তিনি। তবে তার সময়ে পাকিস্তান কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি, উল্টো একের পর এক ব্যর্থতায় সমালোচিত হয়েছেন তিনি।


সম্প্রতি এক পডকাস্টে সাবেক অধিনায়ক সালমান বাটও প্রশ্ন তোলেন বাবরের নেতৃত্বগুণ নিয়ে। তিনি বলেন, “সুপার ওভারে মোহাম্মদ আমিরকে বল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন বাবরকে জিজ্ঞেস করা হয়, তার উত্তর ছিল—এটি সমষ্টিগত সিদ্ধান্ত, কোচও যুক্ত ছিলেন। একজন অধিনায়ক এভাবে দায় এড়িয়ে যেতে পারে না। মাইকে এসে এমন উত্তর দেওয়া দুর্বলতার প্রকাশ।”


বাটের মতে, বাবরের ব্যাটিং নৈপুণ্য বিশ্বমানের হলেও তার ব্যক্তিত্ব নেতার মতো নয়। “দারুণ খেলোয়াড় হলেই যে কেউ ভালো অধিনায়ক হতে পারবে না,” মন্তব্য করেন তিনি।


অধিনায়কত্ব হারানোর পরও বাবরের দুর্ভোগ থামেনি। তার টি–টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠতে থাকে। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে তিনি টি–টোয়েন্টি খেলেন। এরপর চলতি এশিয়া কাপের দল থেকেও বাদ পড়েন। ফলে তার ক্যারিয়ারের সংক্ষিপ্ত সংস্করণে এটি বড় ধাক্কা হয়ে এসেছে।