মেসির জোড়া গোল-এক অ্যাসিস্টে মায়ামির জয়, প্লে-অফে এখনো অপেক্ষা
ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে। এমএলএস প্লে-অফ নিশ্চিতের দৌড়ে দলটি এক ধাপ এগোলেও তাদের এখনো অপেক্ষায় থাকতে হবে
শনিবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ৩৬তম মিনিটে মেসির নিখুঁত পাস ধরে গোল করেন আলেন্দে, এগিয়ে দেন দলকে।
তবে বিরতির পরপরই হেডে গোল করে সমতা ফেরান ডিসি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেনটেকে। ৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে আবার লিড এনে দেন মেসি।
৭১ মিনিটে পেনাল্টি মিস করেন মাতেও সিলভেটি। তবে ৮৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
ইনজুরি টাইমে জেকব মুরেলের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ডিসি ইউনাইটেড।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। তবে নিউইয়র্ক রেড বুলসের জয়ে এখনো নিশ্চিত হয়নি তাদের প্লে-অফ।
এ মৌসুমে ২২ ম্যাচে ২২ গোল করে লিগের শীর্ষ গোলদাতার আসনও দখল করেছেন মে