শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাদুর্দান্ত ফর্মে মোস্তাফিজ, এশিয়া কাপে ৭ উইকেট

দুর্দান্ত ফর্মে মোস্তাফিজ, এশিয়া কাপে ৭ উইকেট

favicon
অনলাইন সংস্করণ
দুর্দান্ত ফর্মে মোস্তাফিজ, এশিয়া কাপে ৭ উইকেট

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে নিজেকে আলাদা করে চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান। ধারাবাহিক সাফল্যে তিনি জাতীয় দলের অপরিহার্য এক অংশে পরিণত হয়েছেন। একই সঙ্গে আইপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলছেন ‘কাটার মাস্টার’।


জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম। চলমান এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন তিনি। চার ম্যাচে ইতোমধ্যে শিকার করেছেন ৭ উইকেট।


সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাই নেন ৩ উইকেট, যা জয়ের পথে বড় অবদান রাখে। বিশেষ করে ডেথ ওভারে তার নিখুঁত বোলিং দলকে দিয়েছে বাড়তি সুবিধা। ভারতের বিপক্ষেও তার ওপর ভরসা রাখছে টাইগাররা।


মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহেদী হাসান বলেন, “কারও যেন নজর না লাগে মোস্তাফিজকে। সে এভাবেই ধারাবাহিকভাবে বোলিং চালিয়ে যাক।”


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোস্তাফিজ নিয়েছেন ১৪৯ উইকেট, যা সাকিব আল হাসানের সমান। তার সামর্থ্য আছে বিশ্বের অনেক নামী বোলারকে ছাড়িয়ে যাওয়ার।