বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলাএশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান আজ অলিখিত সেমিফাইনাল

এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান আজ অলিখিত সেমিফাইনাল

favicon
অনলাইন সংস্করণ
এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান আজ অলিখিত সেমিফাইনাল

এশিয়া কাপের সুপার ফোরে আজকের ম্যাচটিকে বলা হচ্ছে অলিখিত ‘সেমিফাইনাল’। কারণ, বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ে যারা জিতবে তারাই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।


প্রথম দল হিসেবে ভারত ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচের বিজয়ী দল ভারতের বিপক্ষে খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক পাঁচ মোকাবিলায় পাকিস্তান জিতেছে তিনটিতে, আর বাংলাদেশ জিতেছে দুই ম্যাচে। সর্বশেষ সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।


টাইগার একাদশে থাকতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। এছাড়া দলে ফেরার সম্ভাবনা আছে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদের।


অন্যদিকে পাকিস্তানও ফাইনাল নিশ্চিত করতে মরিয়া। দলের তারকা শাহিন শাহ আফ্রিদি বলেছেন, “বাংলাদেশ ভালো দল, ওদের বিপক্ষে খেলতে হলে সব বিভাগেই সেরা পারফরম্যান্স দেখাতে হবে। আমাদের লক্ষ্য এখন পুরোপুরি এই ম্যাচে।”


সুপার ফোরে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালেও ভারতের কাছে হেরেছিল। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে লঙ্কানদের হারালেও সর্বশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে।