বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলারুনির স্বীকারোক্তি: রোনালদো ‘জিনিয়াস’, মেসির খেলায় বাড়তি জাদু

রুনির স্বীকারোক্তি: রোনালদো ‘জিনিয়াস’, মেসির খেলায় বাড়তি জাদু

favicon
অনলাইন সংস্করণ
রুনির স্বীকারোক্তি: রোনালদো ‘জিনিয়াস’, মেসির খেলায় বাড়তি জাদু

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি জানিয়েছেন, তিনি কখনোই ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘৃণা করেননি। বরং রোনালদোকে তিনি বর্ণনা করেছেন একজন সত্যিকারের ‘জিনিয়াস’ হিসেবে। একই সঙ্গে লিওনেল মেসি ও রোনালদোর তুলনা নিয়ে রুনি স্পষ্ট করেছেন, দুজনই তার কাছে সর্বকালের সেরা।


রুনি ও রোনালদো ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত পাঁচ বছর ম্যানইউতে একসঙ্গে খেলেছেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে এই সময়ে ক্লাবটি তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। তবে ২০০৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ড–পর্তুগাল ম্যাচে রুনির লাল কার্ডকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল।


সম্প্রতি ‘রিও ফার্দিনান্ড প্রেজেন্টস’ পডকাস্টে রুনি বলেন, “অনেকে ভাবে আমি রোনালদোকে ঘৃণা করি, কিন্তু এটা একেবারেই ভুল। আমি তাকে ভালোবাসি। সে অসাধারণ এক খেলোয়াড় এবং তার সঙ্গে খেলা সত্যিই উপভোগ করেছি। আমরা খুব কাছের ছিলাম।”


মেসি ও রোনালদোর তুলনায় রুনি সবসময় মেসির দিকে কিছুটা ঝুঁকেছেন। এ কারণেই অনেকে ভেবেছেন তিনি রোনালদোকে অপছন্দ করেন। কিন্তু রুনি জোর দিয়ে বলেন, “আমি মেসিকে ভালোবাসি, তার খেলায় আলাদা এক জাদু আছে। তবে রোনালদো একেবারে কিলার। আমি কখনোই তাকে ছোট করিনি।”


বার্সেলোনার হয়ে মেসির সেরা সময়ে রুনি তার মুখোমুখি হয়েছিলেন। ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসির বার্সার কাছে হেরে যান তারা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে রুনি মনে করেন, এই দুই তারকাকে তুলনা করা কার্যত অসম্ভব।


তার ভাষায়, “কেউ মেসিকে পছন্দ করবে, কেউ রোনালদোকে। তবে তাদের দুজনই সর্বকালের সেরা খেলোয়াড়। মেসির খেলায় বাড়তি জাদু আছে, আর রোনালদো নিছকই জিনিয়াস। ৪০ বছর বয়সেও সে যা করছে, তা অবিশ্বাস্য।