সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউইয়র্ক সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। ড. ইউনূস দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।


প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন।


তিনি আরও বলেন, গত ১৪ মাসে সংস্কার কার্যক্রম ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন ড. ইউনূস। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপও ভাষণে গুরুত্ব পাবে।


এছাড়া তিনি আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বার্তা দেবেন।