শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাপাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

favicon
অনলাইন সংস্করণ
পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

পাকিস্তানকে হারালে ফাইনাল— এমন সমীকরণে আজ মাঠে নামে বাংলাদেশ দুই ভিন্ন অঙ্গনে। ফুটবলে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে জিতে লক্ষ্যে পৌঁছালেও, ক্রিকেটে হলো ঠিক উল্টোটা। মাত্র ১৩৬ রানের লক্ষ্য ছুঁতে না পেরে ১১ রানের হারেই এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গেল লিটন দাসদের।


পাকিস্তানের ইনিংস:

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ৫ রানে দুই উইকেট হারায় তারা। বাংলাদেশের বোলাররা একের পর এক ব্যাটারকে চাপে ফেললেও মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১, শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯, নওয়াজের ১৫ বলে ২৫ আর ফাহিম আশরাফের দ্রুত ১৪ রানে দল গড়তে পারে ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ।


বাংলাদেশের ব্যর্থ রান তাড়া:

জবাব দিতে নেমে ইনিংসের পঞ্চম বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। সাইফ হাসানের ১৮, নুরুল হাসানের ১৬ আর রিশাদ হোসেনের শেষদিকে ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসও পার্থক্য গড়ে দিতে পারেনি। হারিস রউফের শেষ ওভারে ২৩ রানের সমীকরণে ১১ রানের হার মেনে নিতে হয় লাল-সবুজ বাহিনীকে।


এ হারের মধ্য দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান থেমে গেল সেমিফাইনালের দোরগোড়ায় এসে।